স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 5:12 pm
ব্রাহ্মণবাড়িয়ায় দুই শতাধিক মানুষের মাঝে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ‘সুহৃদ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে জেলা শহরের কালাইশীপাড়ায় লোকনাথ মন্দিরে এই শারদীয় উপহার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সুহৃদ সকল সদস্যবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, থ্রিপিছ,টি-শার্ট, লুঙ্গি ও নগদ অর্থ।
এই সময় সুহৃদের সদস্যরা জানান, আমরা মানুষ হয়ে অসহায় মানুষের পাশে কি দাঁড়াতে পেড়েছি? অবশ্যই অনেকে দাঁড়াচ্ছেন। আরো অনেক বেশি মানুষকে আমরা দেখতে চাই। আসুন, আমরা মানবতার হাত বাড়িয়ে দেই, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।
Posted ৫:১২ পিএম | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya