স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 6:49 pm
নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুইটি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত শহরের জগৎবাজার ও সড়ক বাজার এলাকায় বিভিন্ন দোকান পরিদর্শন করেন।
এসময় পন্যের মোড়ক ব্যবহার না করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ না থাকার কারনে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
Posted ৬:৪৯ পিএম | বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya