শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসী সহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:26 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসী সহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসী সহ ৪টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও প্রতিষ্ঠানের ব্যবসায়িক লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়। মঙ্গলবার দিন ব্যাপী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য তাদের এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য জানান, কাউতলীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে মীম মেডিকেল হলকে ১০হাজার টাকা, লাইসেন্স না থাকায় মোল্লা মেডিকেলকে ৫হাজার টাকা, কালীবাড়ি মোড়ের শিশু খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় আল মদিনা বেকারিকে ৫,হাজার টাকা ও বিছমিল্লাহ কনফেকশনারিকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শফিউর রহমান সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ৭:২৬ পিএম | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |