স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 1:01 am
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও দরিদ্রদের মাঝে জাল, সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
অনুষ্ঠানের আয়োজক ফ্রিল্যান্স সাংবাদিক এম মুনসুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, সিনিয়র সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা (নেক্সট জেনারেশন) এর সহায়তায় দরিদ্র জেলেদের জাল, অসহায় নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের অর্থ প্রদান করা হয়।
Posted ১:০১ এএম | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya