শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক দু:স্থ মানুষ পেল কম্বল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 6:07 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তিন শতাধিক দু:স্থ মানুষ পেল কম্বল
ব্রাহ্মণবাড়িয়ার তিন শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশিকুর রহমান ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়া ও কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই উদ্যোগ অন্যান্য বিত্তবানদের এমন কাজে উৎসাহিত করবে। সব বিত্তবানরা যদি দু:স্থদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে দরিদ্রতা কমে আসবে।
আলোচনা শেষে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।
উল্লেখ্য, গত ২০১১ সাল থেকে অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করতে নানা কর্মসূচি পালনের পাশাপাশি দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রীসহ কম্বল, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা করে থাকেন মজিদ-নাহার ফাউন্ডেশন।
Facebook Comments Box

Posted ৬:০৭ পিএম | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০

The Daily Sarod |