শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: সড়কে চেয়ার পেতে পৌরসভার দায়িত্ব নিলেন মেয়র-কাউন্সিলররা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 5:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব: সড়কে চেয়ার পেতে পৌরসভার দায়িত্ব নিলেন মেয়র-কাউন্সিলররা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ দায়িত্ব ভার গ্রহণ এবং পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে খোলায় আকাশের নিচে রাস্তায় বসে। বৃহস্পতিবার বেলা ১১টায় দেড়শ বছরের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়র দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়ে নতুন মেয়াদের দায়িত্বভার গ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবে ভস্মীভূত পৌরসভার সামনে সড়কে দায়িত্ব গ্রহণ করতে হয় নতুন পরিষদকে।

দ্বিতীয় বারের মতো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করে মিসেসে নায়ার কবির বলেন, ‘ দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আজকে দ্বিতীয়বারের মতো আমার এই দায়িত্বভার অনুষ্ঠান আনন্দের হলেও এটি নস্যাৎ করে দিয়েচে গত ২৮ মার্চের হেফাজতের তান্ডবে ইতিহাসে নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনায়। তাদের ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-টি আজ প্রাণহীন ধ্বংসস্তুপে পরিণত হয়ে পড়ে আছে। পুড়িয়ে দেওয়া হয়েছে সকল নথিপত্র, রেকর্ডপত্র ও দেড়শ বছরের ঐতিহ্যকে। এই ঘটনার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। একটি জনসেবামূলক প্রতিষ্ঠানকে এভাবে ভস্মিভূত করে দেবে এটা ভাবা যায় না। বর্তমানে পৌর ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।
তাই বাধ্য হয়েই আজ খোলা আকাশের নিচে রাস্তায় বসে আমি দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্বভার গ্রহণ করছি।

তিনি বলেন, এই পরিস্থিতিতে বর্তমানে পৌর নাগরিকগণ পৌরসভার সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার জন্য আমি পৌর নাগরিকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতি দ্রুত সময়ের মধ্যেই নাগরিক সেবা চালু করা হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা একান্তভাবে কামনা করছি। সকলের সহযোগিতা না থাকলে ধ্বংসস্তুপে পরিণত এই পৌরসভার সেবা দ্রুতকরণ সম্ভবপর হবে না।
আমি নব নির্বাচিত পৌর পরিষদকে নিয়ো পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও পৌর এলাকার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতায় এই পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর ধ্বংসস্তুপে পরিণত এই পৌরসভাকে এগিয়ে নিয়ে যেতে হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণলায়সহ সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

এসময় নবনির্বাচিত কাউন্সিলর ও নারী কাউন্সিলরগণ ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থরা। তারা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয়, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন, ভূমি অফিস ও খাঁটিহাতা হাইওয়ে থানা ভবনসহ প্রায় ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Facebook Comments Box

Posted ৫:৫৬ পিএম | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১

The Daily Sarod |