স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 3:48 pm
গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরো ২৪ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।
এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ০৩ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৫ টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
Posted ৩:৪৮ পিএম | শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya