স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 12:22 am
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক পাচায় রবিন মিয়া(২৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার সুলতান-আখাউড়া সড়কের বিজিবি ক্যাম্প মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
নিহত রবিন আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়পাইকা গ্রামের আলী মিয়ার ছেলে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল রানা জানান, বিকেলে সিএনজিটি আখাউড়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক সিএনজিটি চাপা দেয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ১২:২২ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya