স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 7:28 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়ার ট্রলির চাপায় সাইফুল (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের মেড্ডা সিও অফিস এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল সদর উপজেলার সুহিলপুরের সোহেল মিয়ার ছেলে।
নিহত সাইফুলের খালা নাজমা বেগম বলেন, সুহিলপুর থেকে মায়ের সাথে বুধবার সকালে মেড্ডায় নানার বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে নানার বাড়ি থেকে সিও এলাকায় ঘুরতে বের হলে একটি পাওয়ার ট্রলি তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সাইফুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:১৭ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya