শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের মুক্তিযোদ্ধা সংবর্ধনার প্রাক্কালে হামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:46 am

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের মুক্তিযোদ্ধা সংবর্ধনার প্রাক্কালে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাক্কালে হামলা করেছে দূর্বৃত্তরা। এসময় ছিড়ে ফেলা হয় বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এছাড়াও ভাংচুর করা হয় সভার চেয়ার, টেবিল ও স্টেজ। সোমবার পোনে ৯টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধারা বিক্ষোভ প্রদর্শন করে।

জানা যায়, ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি থাকার কথা ছিল জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। সভায় সভাপতিত্ব করার কথা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াব আসলাম হাবীব।

অনুষ্ঠান শুরুর সময় বেলা ১১টায় হলেও সকাল পৌনে ৯টার দিকে মুখে কাপড় বাঁধা অবস্থায় ৮/১০জন যুবক সভাস্থলে হামলা করে চেয়ার, টেবিল ও স্টেজ ভাংচুর করে। এসময় ছিড়ে ফেলা হয় বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও জয় বাংলা লেখা সম্বলিত ব্যানার।

এই ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করে মিছিল করেছে সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধারা।
নাসিরনগর থেকে সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধা যুগেশ চন্দ্র দাস বলেন, আমাদের সংবর্ধনা দিতে জেলা পরিষদ থেকে নিমন্ত্রণ পাঠিয়েছে। তাই আমরা দূরদূরান্ত থেকে এখানে এসেছি। যারা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় হামলা করতে পারেন তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতে পারেনা। তারা অপশক্তি। জেলা প্রশাসনের কাছে জোর দাবি তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। তাদের মুখোশ উন্মোচন করার দাবী জানান।

তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি এই ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের একটি পক্ষকে দায়ী করে বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতে পারেনা। এটি জেলা পরিষদের আয়োজিত সরকারি অনুষ্ঠান। ঘটনায় জেলা পরিষদ আইনগত ব্যবস্থা নিবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন বলেন, এঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরে অনুষ্ঠান বেলা ১১টায় নির্দিষ্ট সময়ে শুরু হয়।

Facebook Comments Box

Posted ৩:০৭ পিএম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |