স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৫ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 1:05 am
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিটে বাড়ি জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের উপর হামলায় দু’পক্ষের ৫জন আহত হয়েছে। রবিবার(১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিবুর রহমান সাথে ইসহাক মিয়া দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে তেলিনগর হযরত নানা শাহ মাজারের পিছনে ও ফারুক মার্কেটের সামনে হাবিবুর রহমানের ছেলেরা ইসহাক মিয়ার ছেলেদের উপর হামলা করেন। তাতে ঘটনাস্থলে ৫জন আহত হয়।
আহতরা হলেন, আলী মিয়া, ইয়াছিন মিয়া, ইসহাক মিয়া, আয়েশা খাতুন ও শিশু জাহিদুল ইসলাম। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতের বড়ভাই উমর ফারুক জানান, তার চাচা হাবিবুর রহমানের ছেলে ওসমান গণী, সালমান ও আব্দুল খালেক তাদের জায়গা দখল করার প্রতিবাদ করায় আজকে তারা হামলা করে ৫জনকে কুঁপিয়ে রক্তাক্ত করেছে। তাতেই তারা থামেননি। তারা ইয়াসিনের বাড়িতে গিয়ে ও ফারুক মার্কেটের দোকান লুটপাট করেন। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে ওসমান গণী জানান, তার বাবা হাবিবুর রহমানের জায়গাতে তার চাচা ইসহাক মিয়ার ছেলেরা ভাড়া থাকেন। এখানে তার বাবা হাবিবুর রহমানের ও তার চাচা ইসহাক মিয়া সম-পরিমান সম্পত্তি আছে। তা নিয়ে আজকে তাদের মধ্যে ঝামেলা হয়ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা সম্পত্তি নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Posted ১:০৫ এএম | সোমবার, ১৫ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya