স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ সর্বশেষ আপডেট : ৯:৫৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতন মামলায় মঈন উদ্দিন (৪২) নামের এক মাদরাসা শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজ এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন জেলার সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে এবং জেলা সদরের কলেজপাড়ার ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ ও ১৩ আগস্ট দফায় দফায় ক্বারীমীয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র ও সদর উপজেলার রামরাইলের আব্দুল মালেক হাজারীর ছেলে মো. ইব্রাহিমকে শারীরিক নির্যাতন করেন শিক্ষক মঈন উদ্দিন। এ ঘটনায় ইব্রাহিমের মা হোসনে আরা বেগম বাদী হয়ে মঈন উদ্দীনের বিরুদ্ধে ওই বছরের ২৯ আগস্ট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালতের বিচারক শিক্ষক মঈন উদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষক মঈন উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

Posted ৯:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর