শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান হলেন যারা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০১ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 7:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান হলেন যারা

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার মধ্যে ৬টির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । দুইটি উপজেলায় নির্বাচন পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে । শুধু মাত্র কসবা উপজেলায় চেয়ারম্যান সহ তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। আর আখাউড়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করায় ভোট গ্রহণ করা হয়েছে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদের জন্যে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উপজেলা নির্বাচনে ৪র্থ ধাপে চেয়ারম্যান পদে ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলায় নির্বাচিত হলেন যান যারা- নাসিরনগরে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. রাফিউদ্দিন আহমেদ ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ভোট। সরাইলে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী শের আলম মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৫৮ ভোট। আশুগঞ্জে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ মুন্সি নৌকা প্রতীকে ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৫৫ ভোট। সদরে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও) আনারস প্রতীকে ৬৮ হাজার ২৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাংগীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯০৭ ভোট। নবীনগরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান দোয়াত কলম প্রতীকে ৪৯ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিকী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।
প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কসবায় অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন ও আখাউড়ায় আবুল কাসেম ভূঁইয়া।
সোমবার সকালে রিটার্নিং ককর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

Facebook Comments Box

Posted ৫:০১ পিএম | সোমবার, ০১ এপ্রিল ২০১৯

The Daily Sarod |