শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় চার দফা দাবিতে নাগরিক ফোরামের অবস্থান কর্মসূচী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 6:45 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চার দফা দাবিতে নাগরিক ফোরামের অবস্থান কর্মসূচী

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস নামে একটি নতুন আন্তঃনগর ট্রেনসহ ৪দফা দাবীতে জেলা নাগরিক ফোরাম জেলা প্রশাসকের অফিসের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করেছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচীতে জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচীর পর জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে চার দফা দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।

জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত জানান, ঢাকা- ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস নামে একটি নতুন আন্তনগর ট্রেনসহ ৪দফা দাবীতে দীর্ঘ দিন ধরে আমরা আন্দোলন করে আসছি।আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

তিনি তাদের চার দফা দাবী সম্পর্কে বলেন, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস নামে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু করা, কালনী এবং বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতি, চলমান ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনকে প্রথম শ্রেনীর মর্যাদা প্রদান করা।

অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়াকার্স পার্টির নেতা কমরেড নজরুল ইসলাম, শাফির উদ্দিন চৌধুরী রনি, এমরান হোসেন মাসুদ, শাহ আলম, এডভোকেট জাহাঙ্গির আলম, এডভোকেট উত্তম কুমার দাস, স্মৃতি সবুর, ইখতিয়ার উদ্দিন স্বপন, কবির রানা, নাইমুর রহমান, বোরহান উদ্দিন সোহাগ, সাকিল আহমেদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪৫ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

The Daily Sarod |