স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 1:24 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে নবীনগর-পৈরতলা সড়কের আমিনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, জেলার বিজয়নগরের আব্দুল কুদ্দুসের স্ত্রী সুহেনা বেগম(৩৪) ও আখাউড়ার ধরখার ইউপির ছতুরা ইদিলপুরের মৃত আব্দুল অহিদের ছেলে তোতা মিয়া @ শফিক (৪০)। তারা দুইজনেই জেলা শহরের ভাদুঘরে ভাড়া বাসায় বসবাস করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক বলেন, মাদক গুলো নিয়ে তারা গোকর্ণঘাট থেকে নৌপথে ভৈরব যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদক গুলো সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
Posted ১:২৪ পিএম | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya