স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 7:36 pm
ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজীপাড়ায় জেলা ঈদগাহ ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মহাসম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমির সভাপতিত্বে মহাসম্মেলনে বক্তব্য রাখেন আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, সাবেক প্রতি মন্ত্রী মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম জেহাদি, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আজিজুল ইসলাম জালালাবাদী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আব্দুল লতিফ নেজামী, মাওলানা কেফায়েত উল্লাহ আযহারী, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী মুবারকুল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, মুফতী আব্দুর রহিম কাসেমী প্রমুখ।
মহাসম্মেলনে কাদিয়ানীদের বাংলাদেশের রাষ্ট্রিয়ভাবে অমুসলিম ঘোষণা সহ ৭টি প্রস্তাবনা তুলে ধরা হয়। এসময় ১৮জন কাদিয়ানী কলিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
Posted ৭:৩৬ পিএম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya