স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২০ সর্বশেষ আপডেট : ১১:৫৫ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন এবং হতদরিদ্র ১২শ’ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা নাগরিক সমাজ। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় শহরের কালাইশ্রীপাড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে প্রতি ওয়ার্ডের ১০০টি করে কর্মহীন ও হতদরিদ্র পরিবারকে এ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
খাদ্য সামগ্রীগুলোর মধ্যে রয়েছে পোলাও চাল, গুঁড়া দুধ, সেমাই, চিনি ও তেল।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা নাগরিক সমাজের সভাপতি ও আওয়ামী লীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল
আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজান আনসারী প্রমুখ।

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর