শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫জন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫জন

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০জন। এরমধ্য রোববার সুস্থ হয়ে বক্ষব্যধি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৫জন।

তাঁদের মধ্যে জেলার নবীনগর উপজেলার তিনজন, নাসিরনগর ও সরাইলের মোট দুইজন রয়েছেন। এনিয়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৫জন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানা যায়, রোববার পাঁচজন চলে যাওয়ার পর আইসোলেশনে আছেন আরো ১৮ জন। গত ২৪ঘন্টায় পাওয়ার রিপোর্টে কারো করোনা পজেটিভ আসেনি। জেলায় মোট দুইজন মারা যান।

সূত্র মতে, শুক্রবার পর্যন্ত ২০৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ৫৯৪ জনের। ৬০ জন বাদে বাকিদের করোনা নেগেটিভ আসে। জেলা বর্তমানে ৭৫১ জন হোমকোয়ারেন্টিন ও ৭৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।

Facebook Comments Box

Posted ১২:১১ পিএম | রবিবার, ১০ মে ২০২০

The Daily Sarod |