শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 6:13 pm

ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

“মজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শিডে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও সম্মননা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, “মজিববর্ষের মূলমন্ত্র কমিউটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া কাজ করে যাবে। আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জন করছে। উন্নয়ন অব্যাহত রাখা এবং টেকসই সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিট পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সহযোগীতা ও সম্পৃক্ততা অত্যাবশ্যক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ আলাউদ্দিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম সহ জেলা ও জেলার বিভিন্ন উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৬:১৩ পিএম | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

The Daily Sarod |