স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 5:33 pm
আজ ৮ নভেম্বর। তিতাস পাড়ের আলোকিত শিক্ষাবীদ,বরেন্য কবি-গীতিকার-নাট্যকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে এম হারুনুর রশীদের ১৫তম প্রয়াণ বার্ষিকী। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার সকালে কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ,জিয়ারত ও মোনাজাতের আয়োজন করেন তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ। ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে এ কর্মসূচীতে অন্যান্যের মাঝে অংশ গ্রহণ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, জেলা কৃষকলীগ নেতা বরকত খান, শেরপুর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন,সাংগঠনিক সম্পাদক এরফান সুজন,দপ্তর সম্পাদক মুস্তাকিম সম্পাদক,অর্থ সম্পাদক আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক সৈয়দ রেজা-এ রাব্বী, অনুষ্ঠান সম্পাদক সৈয়দ আশিকুজ্জামান।
এছাড়া পারিবারিক উদ্যোগে দোয়া-কোরানখানি এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী নিজস্ব মিলনায়তনে স্মরণসন্ধ্যার আয়োজন করেন।
Posted ৫:৩৩ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya