শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছালো প্রথম ধাপের করোনার টিকা

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:32 pm

ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছালো প্রথম ধাপের করোনার টিকা

ব্রাহ্মণবাড়িয়ায় মহামারি করোনাভাইরাসের প্রথমধাপের টিকা এসে পৌঁছেছে। প্রথম ধাপে জেলায় ১০হাজার ৮০০ ভায়ালে এক লাখ আট হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারী) সকালের দিকে টিকাগুলো এসে পৌঁছায়। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এই টিকা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন টিকাগুলো গ্রহণ করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, টিকা প্রদানে ইতিমধ্যে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান চলছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে টিকা প্রদানের লক্ষে প্রস্তুতি চলছে। আর টিকাদানের জন্য জেলা সদরে আটটটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুইটি করে টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে দুইজন করে টিকাদানকর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক রয়েছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ঢাকা থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি বিশেষ ভ্যানে করে করোনাভাইরাসের টিকাগুলো ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে। টিকাগুলো জেলা শহরের মেড্ডা এলাকার ইপিআই ভবনের কোল্ড স্টোর রুমে রাখা হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘জেলা শহরের মেড্ডায় ভবনে আন্তজার্তিক মানের ক্লোড স্টোরে টিকা গুলো রাখা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে উপজেলা ও জেলায় টিকা প্রদানের লক্ষে তা বন্টন করা হবে’।

Facebook Comments Box

Posted ৬:৩২ পিএম | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১

The Daily Sarod |