শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় এমপিও ভুক্তির দাবিতে অনার্স কোর্স শিক্ষকদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৯ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 5:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় এমপিও ভুক্তির দাবিতে অনার্স কোর্স শিক্ষকদের সংবাদ সম্মেলন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স -মাস্টার্স কোর্সে শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামো অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব হলরুমে শারীরিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ বে- সরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া শাখা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বে- সরকারি অনার্স মাষ্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখার প্রচার সম্পাদক প্রভাষক মমিন খান।

তিনি লিখিত বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী কোভিড ১৯ মহামারিতে জনজীবন বিপর্যস্ত। স্কুল- কলেজ বন্ধ। এ পরিস্থিতে হাতে গোনা কয়েকটি কলেজ বাদ দিয়ে অনার্স মাষ্টার্স শিক্ষকদের বেতন ভাতাও বন্ধ। অন্যদিকে সহায়ক আয়ের উৎস প্রাইভেট টিউশনিও বন্ধ। ফলে শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবনযাপন করছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরব নিষ্ঠুর ও মূর্তিময়ী ভূমিকা পালন করছে। আমাদের দাবি নন, এমপিও শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতি মালা -২০১৮ তে অন্তর্ভুক্ত করতে হবে। এবং বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষকদের মানবেতর জীবন যাপন কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ঋণ বাবদ ১০০০ কোটি টাকা বরাদ্ধও দেয়া জরুরী । প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের এমপিও ভুক্ত আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বে- সরকারি অনার্স মাষ্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো: বকুল মিয়া হাজারী, সহ- সভাপতি আব্দুল বাতেন, রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল দাস।

Facebook Comments Box

Posted ৫:১৮ পিএম | সোমবার, ২৯ জুন ২০২০

The Daily Sarod |