শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্য পদে ভোট ২০ অক্টোবর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:54 am

ব্রাহ্মণবাড়িয়ায় এক ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্য পদে ভোট ২০ অক্টোবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে, বিজয়নগর ও নবীনগরের দুইটি ইউনিয়নের দুই সদস্য পদে উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়ার ইউপিগুলো সহ দেশের ১১টি উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে আগামী ২০ অক্টোবর ভোট হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর।

সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি তফসিল চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তারা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

এগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, বিজয়নগরের পত্তন ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচন হবে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:৫৪ এএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |