শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা-ফেন্সিডিল সহ আটক-৩

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২০ অক্টোবর ২০১৯   সর্বশেষ আপডেট : 5:03 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা-ফেন্সিডিল সহ আটক-৩

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-১৪ এর অভিযানে মাদক সহ তিনজন আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর মীরাহাটি বাসষ্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ২৮হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, জেলার সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে
মোঃ রুবেল হোসেন (৩৫), সদর উপজেলার বেতবাড়িয়ার আওয়াল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২২), ও জেলার আখাউড়া উপজেলার আজমপুর (কৌড়াতলী) এলাকার ওয়াসিম মিয়ার ছেলে মোঃ জুনাইদ (১৯)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে মাদক সহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৫:০৩ পিএম | রবিবার, ২০ অক্টোবর ২০১৯

The Daily Sarod |