স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:13 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের ওৃথক অভিযানে ইয়াবা সহ ৬জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার মধ্যরাত তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন দক্ষিণ পৈরতলা তিশা বাস কাউন্টার এর সামনে অভিযান পরিচালনা করে। এসময় শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত আঃ মান্নানের ছেলে মোঃ বসির আহমেদ মারুফ (২৮), বাচ্চু মিয়ার ছেলে মোঃ সাফি (৩১), নবীনগরের উড়খুলিয়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ রাজিব মিয়া (২৭), পিতা- সাং-উড়খুলিয়া, মোঃ আবুল খায়েরের ছেলে মোঃ মামুন (২০), নবীনগরের কৃষ্ণনগরের আতাউর রহমানের ছেলে জুবায়ের (২০)কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলী প্রকাশ এন্তা (৩২)কে ১২০পিছ ইয়াবা সহ সদর উপজেলার মজলিশপুর থেকে পুলিশ আটক করে।
উভয় ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন।
Posted ৯:১৩ পিএম | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya