শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় আসল র‍্যাবের অভিযানে তিন ভুয়া র‍্যাব আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:28 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আসল র‍্যাবের অভিযানে তিন ভুয়া র‍্যাব আটক

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা থেকে সাময়িক চাকরীচ্যুত পুলিশ সদস্য সহ তিন ভুয়া র‍্যাব সদস্যকে আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের রসুলপুরের নজরুল ইসলামের ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৭), ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডার (পীরবাড়ী) জিল্লু মিয়ার ছেলে মামুন (২৯) ও সদর উপজেলার সুহিলপুর মধ্যপাড়ার সাঈদ মিয়ার স্ত্রী হেনা বেগম (৪০)।

শুক্রবার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এসময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ, ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, র‍্যাবের হাতে আটক ভুয়া র‍্যাব মোঃ আসাদুল ইসলাম পুলিশের কন্সটেবল ছিলেন। কিছুদিন আগে একটি অপকর্মের ধরা পড়ার পর তাকে সাময়িক চাকুরিচ্যুত করা হয়েছে।

এতে জানানো হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় টিকেটসহ কালোবাজারি আটক, ৬মাসের দণ্ড

অভিযানকালে জানা যায় জেলা শহরের পশ্চিম পাইকপাড়া এলাকার মোঃ জীবন মিয়ার ছেলে মোঃ পারভেজ মিয়া (৩০)কে র‍্যাব পরিচয়ে আটক করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে প্রতারক চক্রটি। খবর পেয়ে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ার চট্টগ্রাম-সিলেট মহাসড়কের দাতিয়ারা বাইপাস সড়কের “আল মদিনা ডিপার্টমেন্টাল ষ্টোরের” সামনে থেকে তিন ভুয়া র‍্যাব সদস্যকে আটক করে।

এই ঘটনায় ভিকটিম পারভেজ বাদী হয়ে র‍্যাবের সহায়তায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৮ পিএম | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |