শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা লুৎফুর রহমান, সোনালী ব্যাংকের এজিএম শরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খাঁন বলেন, মধ্যসত্বভোগী বা দালাল বা আদম বেপারীর খপ্পর থেকে সাবধান থাকতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে। টিটিসি থেকে প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেয়া হয়। প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনতে সরকার সহায়তা ডেস্ক খুলেছে। সরকার প্রতি বছর প্রতি উপজেলা থেকে ১হাজার করে দক্ষ কর্মীদের প্রবাসে পাঠানোর কাজ করছে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়া ৪০ জনকে সনদ প্রদান ও অভিবাসী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় তিন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক এবং ওয়েজ আর্নার বোর্ড থেকে জেলার ১২৭জন অভিবাসী সন্তানকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির মধ্যে পিএসসি শিক্ষার্থীদের ১৪ হাজার টাকা, জেএসসি শিক্ষার্থীদের ২০হাজার টাকা, এসএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ২৭হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের ৩৪হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।

জেলায় সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো তিন প্রবাসী এবং সর্বোচ্চ প্রবাসী আয় আসার মাধ্যম হিসেবে ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখাকে সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৮:২০ পিএম | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |