শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে করোনা আক্রান্ত রোগী গায়েব!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৮ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 4:28 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে করোনা আক্রান্ত রোগী গায়েব!

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগী আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছে। রোববার বিকেল থেকে জেলা সদর হাসপাতালের স্থাপিত আইসোলেশন সেন্টার ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সটিটিউটে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটে স্থাপিত আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ নামের এক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি জেলার সরাইল উপজেলার টিঘর গ্রামে। তিনি ওই এলাকার মৃত আনোয়ার-উজ জামানের ছেলে।
তিনি নিখোঁজ হওয়ার পর তার বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি তাকে।

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, করোনা আক্রান্ত রোগী আইসোলেশন থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ বলেন, নিখোঁজ রোগীকে খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

রাফি/-

Facebook Comments Box

Posted ৪:২৮ পিএম | সোমবার, ০৮ জুন ২০২০

The Daily Sarod |