শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় পরিবারের মাঝে আওয়ামীলীগ নেতার ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০২ মে ২০২০   সর্বশেষ আপডেট : 1:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় পরিবারের মাঝে আওয়ামীলীগ নেতার ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা মাহামুদুল হক ভূইয়া। শনিবার সকালে শহরের হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

অনুষ্ঠানের অতিথি ও আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্দেশে জেলা আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক ভূইয়ার ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার মোট ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করছেন।

এরই অংশ হিসেবে আজ ৬০জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আটা, তেল বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

Posted ১:৩৭ পিএম | শনিবার, ০২ মে ২০২০

The Daily Sarod |