শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মোবাইল উদ্ধারে র‍্যাবের অভিযান, ৪৮টি মোবাইল জব্দ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মোবাইল উদ্ধারে র‍্যাবের অভিযান, ৪৮টি মোবাইল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মার্কেটে বিভিন্ন দেশ হতে মোবাইল সেট অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এনে বিক্রয় করার অভিযোগে অভিযান চালিতেছে র‍্যাব। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে।

এসময় বিভিন্ন দোকান হতে ৪৮টি অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয় ও দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান’দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আরকে টেলিকম হতে ১টি মোবাইল জব্দ ও মালিক মোঃ রুমেল খাঁনকে ১৫হাজার টাকা জরিমানা, জসিম টেলিকম হতে ২২টি মোবাইল জব্দ ও মালিক মোঃ জসিম উদ্দিনকে ৩৫হাজার টাকা জরিমানা, ভূইয়া টেলিকম হতে ৪টি মোবাইল জব্দ ও মালিক মোঃ জাহেদুল ইসলাম সামাদকে ২০হাজার টাকা জরিমানা, গেজেট হোম হতে ৪ টি মোবাইল জব্দ ও ম্যানেজার মোঃ সাহাদাৎ হোসেন ভূইয়াকে ২৫ হাজার টাকা জরিমানা, এসআর টেলিকম হতে ৭টি মোবাইল জব্দ ও মালিক মোঃ মোজাম্মেল হোসেন শুভকে ২৫ হাজার টাকা জরিমানা, টোবা টেলিকম হতে ১০ টি মোবাইল জব্দ ও এর মালিক মোঃ তানভির আহম্মদকে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করেন।

পরে জব্দকৃত মোবাইল গুলো সড়কে রেখে বুলডোজার দিয়ে ধংস করা হয়।

 

রাফি/-

Facebook Comments Box

Posted ১০:১১ পিএম | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |