শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:56 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাকাইল গ্রামে লিকেজ হওয়া গ্যাস ঝুঁকিপূর্ণ ভাবে ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া। তিনি ছাড়াও অভিযানে জেলা প্রশাসনের আরও ৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিনের নেতৃত্বে ২৫জন পুলিশ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া জানান, অভিযানে ৫৫০টি আবাসিক, ১৫টি চুন ফ্যাক্টুরী ও ১০টি বানিজ্যিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় উড়ান্ত গ্যাস সরবরাহের কাজের ব্যবহৃত ২০হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও ১২০টি ড্রাম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এলাকাবাসী জানায়, স্থানীয় একটি চক্র মাটির নিচ থেকে লিকেজ হওয়া গ্যাস অবৈধভাবে প্লাষ্টিকের পাইপলাইনের মাধ্যমে মাসিক ৫শ টাকা হারে বিভিন্ন বাড়ীতে জ্বালানীগ্যাস লাইন প্রদান করেন। উরন্ত গ্যাস সহজ লভ্য হওয়ায় তারা রান্না-বান্নার কাজ সহ দৈনন্দিক কাজ করে থাকেন তারা। তবে ঝুঁকির কথাও শিকার করেন এই গ্যাস গ্রাহকেরা।

রাফি/–

Facebook Comments Box

Posted ৮:৫৬ পিএম | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০

The Daily Sarod |