শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার ৫শতাধিক ঋষি ও কুলি পরিবার পেল খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 8:47 pm

ব্রাহ্মণবাড়িয়ার ৫শতাধিক ঋষি ও কুলি পরিবার পেল খাদ্য সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫শতাধিক ঋষি সম্প্রদায় ও কুলি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রশাসনের স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসামা বানিন,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

The Daily Sarod |