স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৯ মার্চ ২০২১ সর্বশেষ আপডেট : ১০:১৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সসরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক মামলা হবে। ইতিমধ্যে ২৬ তারিখের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী দুইদিনেত প্রতিটি ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াধীন। এসব ঘটনায় কোন অপরাধীই ছাড় পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গত তিন দিনের সহিংসতার ঘটনার পর আজ সোমবার (২৯ মার্চ) সকাল থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।
এসময় এই সহিংসতার ঘটনায় পুলিশের ব্যর্থতা আছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এটি খতিয়ে দেখা হবে। এমন কোন ঘটনা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ওস্তাদ আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গন, উপজেলা ভূমি অফিস, মুক্তমঞ্চসহ হামলায় ক্ষতিগ্রস্থ সকল এলাকা পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন ডিআইজি।
পরিদর্শনকালে ডিআইজির সাথে ছিলেন অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, জাহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর দপ্তর মো. আবু সাঈদ প্রমুখ।

Posted ১০:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৯ মার্চ ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর