শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ মাদক কারবারি আনার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:31 pm

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ মাদক কারবারি আনার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ মাদক কারবারি শেখ মোঃ আনার প্রকাশ আনার মিয়া-(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আনার মিয়া শিমরাইলকান্দি গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আনার শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে সে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়। প্রতিবারই জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে মাদক ব্যবসায়ী আনার গত কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএমের কাছে আত্মসমর্পন করেছিলেন।

পরে কিছুদিন বিরত থেকে সে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। গত ৫ মাস আগে পুলিশ শতাধিক পিস ইয়াবা ট্যাবলেটসহ আনারকে পৌর এলাকার কাউতলী থেকে গ্রেপ্তার করেছিল। এই মামলায় তিনমাস কারাভোগ করে সে জামিনে বেরিয়ে আসে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিমরাইলকান্দি গ্রামের মসজিদের সামনে থেকে ১২০ পিস ইয়াবাসহ আনারকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | শুক্রবার, ১৪ জুন ২০১৯

The Daily Sarod |