শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে সিএনজিতে চাঁদাবাজি, দুই চাঁদাবাজ জেলহাজতে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:52 pm

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে সিএনজিতে চাঁদাবাজি, দুই চাঁদাবাজ জেলহাজতে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে সিএনজি চালিত অটো রিকশাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির ঘটনায় ২শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠায়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যান সম্পাদক আরব আলী বক্স (৩০) ও জেলা সিএনজি মালিক সমিতির শ্রম-বিষয়ক সম্পাদক হামিদ বক্স (৫৫)। তাদের উভয়ের বাড়ির সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে। রোববার রাতে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার পরবর্তী বিশৃংখলা এড়াতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ মেড্ডা সিএনজি স্টেশন, বিশ্বরোড়সহ বিভিন্ন স্থানে টহল জোড়দার করেছে।

এর আগে গাড়ি আটকিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন বিজয়নগর উপজেলার রামপুরা এলাকার জজ মিয়ার পুত্র সিএনজি চালক কাজী নুরুল আমিন। সোমবার দুপুরে তাদেরকে পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরন করা হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক ও বিশ্বরোড মোড় শ্রমিক লীগ সাধারন সম্পাদক আরব আলী বক্স বিশ্বরোড মোড়ের সিএনজি চালিতসহ সকল অটোরিক্সা নিয়ন্ত্রন করে আসছে। প্রতিদিন বিশ্বরোড মোড় দিয়ে অন্তত ১২শতাধিক অটোরিক্সা চলাচল করে। এসব গাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা ও কাউতলীর গাড়ি জেলার আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, শাহবাজপুর, মাধবপুরে চলাচল করে। প্রতিটি গাড়ি রশিদ দিয়ে ২০টাকা আর রশিদ ছাড়া ১০টাকা আদায় করে আসছে। বিশ্বরোড এলাকায় ছায়েদ মিয়া, জুবায়ের বক্স (আরব আলী বক্স) চাচাতো ভাই, রাশেদ মিয়া, আব্দুল্লাহ, মোঃ রাহুল মিয়া, মোঃ রিফাত মিয়া, মোঃ ছাদু মিয়া, এনামুল হক, মিজু মিয়া, সালেক মিয়া দু’দলে বিভক্ত হয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদার টাকা উত্তোলন করে। তার রয়েছে লাঠিয়াল বাহিনী। চাঁদা দিতে অস্বীকার করলে মারধরসহ বিভিন্ন হেনস্তা হতে হয় চালকদের। জেলার শ্রমিক সংগঠনের কতিপয় নেতার ছত্রছায়ায় সে এসব অপকর্ম চালিয়ে আসছে। হাইওয়ে থেকে উত্তেলিত চাঁদার একটি অংশ নেতাদের মাঝে বন্টন করে দেয়া হয়। সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ইমান আলীর পুত্র আরব আলী বক্সের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, বিজয়নগর এবং মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ৪টি মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত ২জন সহ অজ্ঞাত আরও ২৭জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৭:৫২ পিএম | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |