শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার তিন পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৮জন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০২ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 11:13 pm

ব্রাহ্মণবাড়িয়ার তিন পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৮জন

২০২১ সালে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম বিতরণ শেষ হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) ছিল ফরম সংগ্রহের শেষ দিন। জেলা কসবা, আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম সংগ্রহ করেছেন ৩৮জন প্রার্থী।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ২৫জন, আখাউড়া পৌরসভার ৮জন ও কসবা পৌরসভার ৫জন মনোনয়ন প্রত্যাশী আবেদন ফরম সংগ্রহ করেছে।

প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র মিসেস নায়ার কবির, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য হাজী মাহমুদুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা যুবলীগের সভাপতি শাহিনুর ইসলাম, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান লেলিন, কসবা পৌরসভার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা প্রেসক্লাবের সভাপতি সুলাইমান খান, উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ, আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।

এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার জানান, ৩ ডিসেম্বর দলীয় মনোনয়ন প্রত্যাশী আবেদন জমার শেষ দিন। এরপর আর ফরম জমা নেওয়া হবে না।

রাফি/-

Facebook Comments Box

Posted ১১:১৩ পিএম | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |