নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৫ মে ২০২৫
সর্বশেষ আপডেট : 11:11 pm
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।
‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবি নজরুল ইসলামের জাগরণের গান পরিবেশণ করেন।সাংস্কৃতিক অনুষ্টানে এ ছাড়াও ছিল নজরুল ইসলাম রচিত আবৃতি এবং নৃত্যানুষ্টান।জেলা শিল্পকলা একাডেমির মিলানায়তনে অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্টানে নানা শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১১:১১ পিএম | রবিবার, ২৫ মে ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya