নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 10:06 pm
প্রায় দেড়শ বছরের পুরানো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রায় একশ কর্মকর্তা কর্মচারীকে শোকজ করা হয়েছে।যথাসময়ে অফিসে না আসার কারণে তাদের শো-কজ করা হয়েছে।আগামী তিন কর্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শংকর কুমার বিশ্বাস জানান,গতকাল বুধবার সকাল ৯টায় অফিসে এসে দেখা যায় পৌরসভার কোন কর্মকর্তা কর্মচারী অফিসে নেই।পৌর কর্মচারী চাকুরী বিধিমালা ১৯৯২ এর ৪০(ক) এবং ৪০(খ) অনুযায়ী সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে।কিন্তু কর্র্তপক্ষের বিনা অনুমতিতে যথাসময়ে অফিসে উপস্থিত না থাকার কারনে আজ বৃহস্পতিবার দুপুরে তাদের বরাবরে শো-কজ পত্র দেয়া হয়েছে।শোকজের জবাব পেয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Posted ১০:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya