বিশ্ব সংগীত দিবস উপলক্ষে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 10:24 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আজ বিশ্ব সঙ্গীত দিবস। পৃথিবীতে শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতিবছর সারা বিশ্বে ২১ জুন উদ্‌যাপিত হয় দিবসটি। এই দিবসটির সঙ্গে ফ্রান্সের উৎসব ‘ফেট ডে লা মিউজক’ উৎসবের যোগসূত্র রয়েছে। শিল্প–সাহিত্য ও সংস্কৃতিতে বিখ্যাত এই দেশটিই বিশ্ব সঙ্গীত দিবস উদ্‌যাপনে অগ্রণী ভূমিকা পালন করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহায়তায় বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আজ সন্ধ্যায়  জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্টান।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শংকর কুমার বিশ্বাস।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।

প্রিয়ম আচার্যের সঞ্চালনায় অনুষ্টানে স্মাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী।বক্তব্য রাখেন সংগীত প্রশিক্ষক ও সমন্বয়কারী পীযূষ কান্তি আচার্য।

বক্তারা বলেন, সংগীত ও সুর নির্দিষ্ট কোনো দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই গানের এই ভাষাকে সর্বজনীন ভাষাও বলা হয়ে থাকে।গান সবাইকে একসূত্রে বেঁধে রাখার ক্ষমতা রাখে। সুরে ফুটে ওঠে আবেগ, দুঃখ আর সুখের বন্যা। তাই বিশ্ব সংগীত দিবসে মনের অনুভূতিগুলোকে প্রকাশ করতে ভালোবাসুন গানকে। তবে অনেকেই মনে করেন শুধু একদিন নয়, জীবনের প্রতিটি দিনই হওয়া উচিত সংগীতমুখর। অনুষ্টানে সংগীত পরিবেশন করেন  শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীরা।এতে কী বোর্ডে ছিলেন আবদুর রাহিম,প্যাডে সুদীপ্ত সাহা মিঠু.তবলায় বাবুল মালাকার।সংগীত পরিচালনায় ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মনিকা আচার্য।

Facebook Comments Box

Posted ১০:২৪ পিএম | শনিবার, ২১ জুন ২০২৫

The Daily Sarod |