নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট : 10:25 pm
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিকসাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, উপজেলা মক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, সিপিবি জেলার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক এড. আব্দুন নূর, আনন্দময়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল ও ইংরেজি শিক্ষক মনিরুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা নাগরিক ফোরামের ওয়াকার আহমেদ, সরকারি কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মো. আশরাফ, ভোরের সাথী কার্যনির্বাহী সদস্য মনির হোসেন, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ হোসেন, ব্রাহ্মণবাড়িয়াস্ত আখাউড়া সমিতির উপদেস্টা এ, টি, এম নেসার আহম্মদ, সোনালী সকালের সভাপতি ও ওয়াইপিএজি আহবায়ক ফাহিম মুনতাসির এবং খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন ৬-৭ হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু এতো পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই অপ্রতুল। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তাই দ্রুত ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালু এবং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধিসহ টিকিট কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা।
Posted ১০:২৫ পিএম | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya