ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরের জায়গা উদ্ধারের দাবিতে করা মানববন্ধনে হামলায় আহত ১০

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : 1:04 pm

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরের জায়গা উদ্ধারের দাবিতে করা মানববন্ধনে হামলায় আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে বালু দিয়ে খাল ভরাটের প্রতিবাদ ও মন্দিরের মন্দিরের জায়গা উদ্ধারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাদেঅরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- রঞ্জিত দাস, মিনা মল্লিক, উত্তম দাস গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে গেছে, বাদেঅরুয়াইল গ্রামের বাসিন্দা সহিদ মিয়া ও তার সহযোগিরা বালু দিয়ে স্থানীয় শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দিররের কিছু জায়গা ও মন্দির সংলগ্ন সরকারি একটি খাল ভরাট করে ফেলে। এতে করে খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। মন্দিরের জায়গাটি উদ্ধারের জন্য বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে বাদেঅরুয়াইল গ্রামের কয়েকশ নারী-পুরুষ মন্দিরের জায়গা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের ডাক দেন। বিক্ষোভ মিছিল নিয়ে ভরাটকৃত খালের সামনে এলে সহিদ মিয়া ও তার লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা করেন। এতে অন্তত ১০ জন আহত হন।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

The Daily Sarod |