নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 6:18 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোড রোলারের সাথে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার (১০ মে) দুপুরে সদর উপজেলার উড়শিউরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা জেলার কসবা উপজেলার তেঁতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। এরা হলেন- মো. তৌহিন, হাসিনা বেগম, হালিমা ও পঙ্কজ চক্রবর্তী।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, দুপুরে কসবা থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে উড়শীউড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে রোড রোলারের সাথে অটোরিকশাটি ধাক্কা লাগে। এতে অটোরিকশকটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আহত হন চালকসহ অটোরিকশার ৫ আরোহী। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানা মারা যান।
Posted ৬:১৮ পিএম | রবিবার, ১০ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya