ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৭ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 9:43 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মবাড়িয়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে সনাতন হিন্দু সম্প্রদায়ের হাজার-হাজার নারী-পুরুষ অংশ নেন।
শুক্রবার (২৭ জুন) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণাভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে জেলা শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে এসে শেষ হয়।
রথযাত্রার আগে আয়োজিত ধর্মসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

রথ যাত্রা র‌্যালি শেষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রত্নেশ্বর দাস ব্রহ্মচারী বলেন, এই রথযাত্রা সারা বিশ্বের সম্প্রতি ও ভালবাসার বার্তা বহন করছে। এই রথ যাত্রার মধ্য দিয়ে জাতিবর্ণ নির্বিশেষে আমরা অংশগ্রহন করতে পারি। রথযাত্রায় জগন্নাথ দেব নিজের মন্দির থেকে রাস্তায় বের হয়ে সাধারণ মানুষকে কৃপা দান করেন। রথের দড়িতে কেউ যদি টান দিতে পারে, তাহলে তারা পুনর্জন্মে বিশ্বাস করেন। এটাতে আমরা প্রমাণ করতে চাই আমরা সম্প্রতি চাই। আগামী ৫ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, রথযাত্রা উৎসব উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোথাও যেনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেয়া হয় বাড়তি সতর্কতা।

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | শুক্রবার, ২৭ জুন ২০২৫

The Daily Sarod |