শিরোনাম
‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা, লাঠিচার্জে আহত ২০ আস্ত খাসি নয়, কাবিনের বাড়তি টাকার জন্যই ভেঙে যায় বিয়ে! আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 3:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সাকিবুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে। পুলিশের দাবি সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পাই পুনিয়াউট ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে আছে। এই খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা চলমান রয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫২ পিএম | রবিবার, ১১ মে ২০২৫

The Daily Sarod |