শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হয়রানি বন্ধের দাবীতে সিএনজি অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 3:24 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হয়রানি বন্ধের দাবীতে সিএনজি অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

পুলিশি হয়রানি বন্ধ ও জেলার সর্বত্র চলাচলের অনুমতি প্রদানসহ বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালে জন্য ধর্মঘট পালন করছেন সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিকরা। আজ রোববার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে পুরো জেলায় সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

এর আগে গতকাল শনিবার (২৬ জুলাই) জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির জরুরি বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়৷ সংগঠনটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, সড়কে ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত হয়রানির পাশাপাশি অটোরিকশা আটক এবং ছাড়ানোর জন্য মোটা অংকের টাকা দাবি করে। এছাড়া বর্তমানে শতাধিক সিএনজি চালিত অটোরিকশা পু্লিশ জব্দ করে রেখেছে বলেও বৈঠকে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে জব্দকৃত অটোরিকশাগুলো ছাড়াসহ কয়েটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য জেলায় ধর্মঘটের ডাক দেয়া হয়।

 

এদিকে, ধর্মঘটের কারণে রোববার সকাল থেকে জেলার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকে কোনো অটোরিকশা চলছে না। চালক ও মালিকরা স্ট্যান্ডে বসে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা৷ অটোরিকশা না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। এছাড়া ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইকগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ করেন যাত্রীরা।

 

জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল করিম জানান, কোনো কারণ ছাড়াই ট্রাফিক পুলিশ অটোরিকশা চালকদের হয়রানি করেন। গাড়ি আটকে মোটা অংকের টাকা দাবি করেন। দীর্ঘদিন ধরে অটোরিকশার লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে। এ সুযোগে পুলিশ প্রতিনিয়ত হয়রানি করে। এ সব কারণে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

Facebook Comments Box

Posted ৩:২৪ পিএম | রবিবার, ২৭ জুলাই ২০২৫

The Daily Sarod |