https://www.jac-recruitment.sg/?source=google.com
সোয়া দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২০ অগাস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : 8:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্ভূক্ত বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে নির্বাচন কমিশন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

 

আজ বুধবার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন বিজয়নগর উপজেলার চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) থেকে পৃথক করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করে। এর প্রতিবাদে গেলো কয়েকদিন ধরেই আন্দোলন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা।পরে প্রায় সোয়া দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা।
এ সময় বক্তব্য রাখেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন ও ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আসন সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিজয়নগরের সবকটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সঙ্গেই যুক্ত রাখতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box

Posted ৮:১০ পিএম | বুধবার, ২০ অগাস্ট ২০২৫

dainiksarod |