https://www.jac-recruitment.sg/?source=google.com

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 8:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর নিশাত (০৬) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত ওই গ্রামের সৌদিআরব প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃংখলা বাহিনী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত দোকান থেকে চিপস কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি খোলা জায়গায় তার বস্তাবন্দি মরদেহ পাওয়া পায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশসহ অন্যানঢ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box

Posted ৮:৫২ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

dainiksarod |