ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ৩১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 8:27 pm

ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের জন্য  দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের জন্য জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

এর আগে শুক্রবার (৩০ মে) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে ‘ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস’ শিরোনামে এই কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিটের গবেষণা কর্মকর্তা মো. ফাহিম সিদ্দিকী সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ। কর্মশালায় জেলায় টেলিভিশনে কর্মরত ৩০ জন সাংবাদিক ও ৫ জন চিত্র সাংবাদিক অংশ নেন।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | শনিবার, ৩১ মে ২০২৫

The Daily Sarod |