শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে আগুন, বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : 1:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে আগুন, বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ায় এলপি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৪ জুন) ভোর ৪টার দিকে জেলা শহরের বিরাসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও মহাসড়কের পার্শ্ববর্তী ৪টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্প কাজের জন্য কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এর ফলে ভোর ৪টার দিকে বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী শতাধিক এলপি গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে ট্রাকটিতে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মহাসড়কের আশেপাশের অন্তত ৪টি দোকান আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি উল্টে যাওয়ার পর সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে- সেটি তদন্তে খুঁজে বের করা হবে।
Facebook Comments Box

Posted ১:০১ পিএম | বুধবার, ০৪ জুন ২০২৫

The Daily Sarod |