শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 6:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ মাদক মামলার আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ মঙ্গলবার (০৫ মে) দুপুরে আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পালানোর চেষ্টাকালে সজল নামে আরেক আসামিকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে উপস্থিত জনসাধারণ। শাহীন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার জালাল মিয়ার ছেলে ও সজল একই এলাকার হাসেম মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, গতকাল সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে আটক করে পুলিশ। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। তবে আদালতে তোলার আগেই তারা পুলিশের হাত দুইজন দুইদিকে পালানোর চেষ্টা করে। এর মধ্যে শাহীন হাতকড়াসহ পালিয়ে যায়। আর উপস্থিত জনসাধারণের সহায়তায় অপর আসামি সজলকে আটক করা হয়। পালিয়ে যাওয়া আসামি শাহীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:৫৮ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

The Daily Sarod |